দেশ ও মানুষের প্রতিদিনের খবর তুলে ধরার লক্ষ্য নিয়ে পরিচালিত অনলাইন নিউজ পোর্টাল দেশ এডিশন (Desh Edition) বর্তমানে সরকারি সকল বিধি-বিধান অনুসরণ করে নিবন্ধন প্রক্রিয়ার মধ্যে রয়েছে। ইতোমধ্যে পোর্টালটির প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনগত কার্যক্রম সম্পন্ন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
দেশ এডিশনের সম্পাদক ও প্রকাশক নাজমুল রনি জানান, চূড়ান্ত অনুমোদন পাওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। নিবন্ধনের আনুষ্ঠানিক অনুমোদন পাওয়া গেলে তা গণমাধ্যমে প্রকাশ করা হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, দেশ এডিশন সবসময় সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ প্রকাশের মাধ্যমে দেশের উন্নয়ন, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরতে কাজ করে যাচ্ছে। পাশাপাশি একটি দক্ষ প্রতিনিধি নেটওয়ার্ক গড়ে তোলার মাধ্যমে সারাদেশের খবর দ্রুত পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
উল্লেখ্য, দেশ এডিশনের অফিসিয়াল ওয়েবসাইট www.deshedition.com এর মাধ্যমে নিয়মিত সংবাদ প্রকাশ করা হচ্ছে।
যোগাযোগ:
🌐 www.deshedition.com 📞 মোবাইল: ০১৬৩৯৩১৩১৩১

